সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

অর্থপূর্ণ আধ্যাত্মিক বার্তা দিয়েছে জামশেদের গান: মাহের জাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamshed11আওয়ার ইসলাম: বিশিষ্ট সঙ্গীত শিল্পী, দাঈ জুনায়েদ জামশেদ বিমান বিধ্বংসে নিহত হওয়ায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিশ্বের আরেক আলোচিত সঙ্গীত শিল্পী মাহের জাইন। এক ফেসবুক স্ট্যাটাসে দু:খ প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

মাইর জাইন লেখেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন নিশ্চয়ই আমরা একদিন আল্লাহর কাছে ফিরে যাবো।

আমি অত্যন্ত মর্মাহত। পাকিস্তানের বিমান বিধ্বস্তে ৪০ জন ব্যক্তি নিহত হছেন। সেখানে আমার সুপরিচিত জুনায়েদ জামশেদ ভাইও আছেন।

জুনায়েদ জামশেদ ৮০/৯০ এর দশকে ছিলেন পপস্টার। ২০০৪ সালে সবছেড়ে তিনি আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছেন। গাইতে শুরু করেছেন ইসলামি সঙ্গীত। তার অনেক নাশিদ যেমন মেরা দিল বদল দে কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। দিয়েছে অর্থপূর্ণ আধ্যাত্মিক বার্তা।

এই সংগীতটি তীব্রভাবে মনে করিয়ে দেয়, আমাদের উচিত কল্যাণের দিকে পরিবর্তন করা দেরি হয়ে যাওয়ার আগেই।
 .
বদল দে দিল কি দুনিয়া দিল বদল দে
মেরা গাফলত মে ডোবা দিল বদল দে
.
জুনায়েদ জামশেদ! আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আপনি এবং যারা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন সবার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তওফিক দিন।
.
.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ