বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ইথিওপিয়ায় ধর্মীয় উৎসবে বিক্ষোভ; নিহত ৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ethiopiaআওয়ার ইসলাম: ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে ধর্মীয় এক উৎসব চলার সময় বিক্ষোভের ঘটনায় অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। খবর বিবিসির

রাজধানী আদ্দিস আবাবা থেকে মাত্র ২৫ মাইল দূরে বিশোফটু এলাকায় ধর্মীয় একটি উৎসবকে কেন্দ্র করে সমবেত হয়েছিলেন হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববারের উৎসবে জড়ো হওয়া হাজার হাজার মানুষ "স্বাধীনতা চাই" এবং "ন্যায় বিচার চাই" বলে শ্লোগান দিতে থাকে।

বিক্ষোভকারী জনতাকে দমনে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে। সেইসাথে লাঠিপেটা করে তাদের হটানোর চেষ্টা করে পুলিশ। এসময় পায়ের চাপায় পিষ্ট হয়ে অনেকে প্রাণ হারায় বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়।

এছাড়া বিক্ষোভের সময়কার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বহু মানুষের এক সমাগম ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ।

প্রধানমন্ত্রী হেইলে মারিয়াম ডেসালেন দাবি করেছেন, দাঙ্গা সৃষ্টিকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের কারণেই এই হত্যাকাণ্ড।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি সাধারণ মানুষকে রক্ষার 'মহৎ চেষ্টার জন্য' নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান এবং প্রাণহানির জন্য অশুভ শক্তিকে দোষারোপ করেন। এ ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।

কোনও কোনও খবরে বলা হয়, সরকার বিরোধীরা পাথর ও বোতল ছুঁড়ে মারে। তবে অন্যান্য অনেক মাধ্যমে বলা হয় শান্তিপূর্ণভাবে উৎসব চলছিল।

অরোমোর একজন বিরোধী কর্মীর বরাত দিয়ে বলা হচ্ছে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যকে কেন্দ্র করে অরোমিয়া এবং আমহারা প্রদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ