মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বাংলাদেশি হাইকমিশনে হামলার হুমকি নিয়ে যা বলল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে হামলার হুমকি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি দাবি করছে, বাংলাদেশি হাইকমিশনের নিরাপত্তা হুমকিতে পড়ে এমন কোনো ঘটনা ঘটেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রোববার (২১ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, ঘটনাটি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

রণধীর জয়সওয়াল জানান, শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন। তবে কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনি ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।

ভারতের সরকারি মুখপাত্র বলেন, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সংক্রান্ত দৃশ্যমান প্রমাণ জনসমক্ষে উপলব্ধ রয়েছে।

রণধীর জয়সওয়াল জানান, ভিয়েনা কনভেনশন