বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সীমান্তে ভারতীয় সেনাদের প্রাণহানির খবর নিশ্চিত : আইএসপিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-senaআওয়ার ইসলাম : পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে ভারতীয় সেনাদের যে প্রাণহানির খবর পাওয়া গেছে তা নিশ্চিত। তবে ভারতীয় সেনাদের হতাহতের সংখ্যা নির্দিষ্টভাবে জানায়নি তারা।

এই তথ্য জানিয়ে পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক লে. জে. অসিম বাজবা বলেন, ভারত কেন তাদের সেনাদের ক্ষয়ক্ষতির বিষয়টি লুকাচ্ছে তা স্পষ্ট নয়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাঘশার এলাকায় সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আইএসপিআর মহাপরিচালক বলেন, নিয়ন্ত্রণ রেখায় ভারতের গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। আমরা আমাদের জন্মভূমি রক্ষা করেছি। ভবিষ্যতেও এমনটা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

এক ভারতীয় সৈন্য পাকিস্তানের অভ্যন্তরে ‘অসাবধানতাবশত’ ঢুকে পড়েছেন, নয়াদিল্লির এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ