মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা দাওরায়ে হাদিসে দেশসেরা ঢালকানগর মাদরাসা

আলহুদা উলামা সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের ইটনা থানাধীন ছিলনী গ্রামের আলেমদের সংগঠন আলহুদা উলামা সোসাইটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আটা, চিনি, তেল, দুধ, সেমাই দিয়ে সাজানো ঈদ উপহার এলাকার দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বিভিন্নভাবে সমাজসেবায় ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম। 

আল হুদা উলামা সোসাইটি একটি আলোর অভিযাত্রা। ধর্মপ্রাণ মানুষের আত্মিক বন্ধন, আলেম সমাজের ঐক্য এবং সমাজের প্রকৃত কল্যাণের লক্ষ্যে যাত্রা শুরু এ সোসাইটির। 

২০০৫ সালে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন ছিলনী গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু সাঈদ ভৈরবীর ডাকে একত্রিত হন এলাকার আলেম-উলামা ও তলাবায়ে কেরাম। মসজিদের মিনারের দ্বিতলে অনুষ্ঠিত সেই মজলিসেই সর্বপ্রথম গড়ে ওঠে একটি স্বপ্ন- যেখানে ইসলাম, ঈমান ও মানবতার পতাকা একত্রে উড্ডীন থাকবে। 

পরবর্তী সময়ে গ্রামের উলামায়ে কেরাম ও তালেবে ইলমদের সম্মিলিত পরামর্শ, চিন্তা ও আলোচনার মাধ্যমে ০৫/০৫/২০০৫ তারিখে আত্মপ্রকাশ ঘটে সেই স্বপ্নিল সংগঠনের। নামকরণ করা হয় ‘আল হুদা উলামা সোসাইটি’। নীতিবাক্য বা স্লোগান হিসেবে গ্রহণ করা হয় কুরআনুল কারিমের আয়াত ‘তোমরা সৎ ও খোদাভীতির কাজে একে অপরকে সাহায্য করো’কে। সেদিন থেকে আজ অবধি ইসলামি মূল্যবোধের আলোকে সমাজ গঠনের এক অনন্য অভিযানে ছুটে চলেছে এই সংগঠন। 

এই সংগঠনের প্রধান ও মূল লক্ষ্য হলো সমাজ থেকে শিরক, বিদআত, কুসংস্কার, সমাজ বিধ্বংসী কার্যকলাপ, অন্যায়, অবিচার, দুর্নীতি ও অনৈতিকতার ঘোর অন্ধকার দূর করে একটি আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। যেখানে মানুষ বাঁচবে পরস্পরের প্রতি সহমর্মিতা নিয়ে। ঈমান ও আমলের সৌরভে সুবাসিত হয়ে। চালিত হবে সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে। 

দ্বিতীয়ত স্থানীয় ওলামায়ের কেরামের মাঝে ঐক্য বজায় রেখে বৈধ ব্যবসার মাধ্যমে নিজেরা স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মানবসেবায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখা। 
মৌলিক কার্যক্রমের মধ্যে রয়েছে-
১। সুদমুক্ত সমাজ গঠনে ইসলামী ব্যবসার প্রচলন
২। এতিম, গরিব, অসহায়, বিধবা ও বিপদগ্রস্তদের সহায়তা
৩। নিরক্ষরতা দূরীকরণে সচেতনতামূলক উদ্যোগ
৪। ধর্মীয় শিক্ষার বিস্তারে বাৎসরিক তাফসীর মাহফিল ও বিনামূল্যে প্রশিক্ষণ
৫। বেকারত্ব দূরীকরণে সেমিনার ও স্বনির্ভরতা বিষয়ক কর্মসূচি
৬। স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, বিশুদ্ধ খাবার ও স্যানিটেশন বিষয়ে সচেতনতামূলক আয়োজন 
এক নজরে সোসাইটির সমাজসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম (২০০৫-২০২৫) 
১। প্রতি বছর ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ
২। কুরবানির গোশত বিতরণ (মাঝেমধ্যে)
৩। সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক সেমিনার
৪। এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা
৫। মাঝেমধ্যে ‘তাফসির মাহফিল’ আয়োজন
৬। প্রতি বছর রমজানে সাহরি-ইফতারের সময়সূচি বিতরণ
৭। শিক্ষা সমাপনকারী নবীন ফারেগিনদের কর্মসংস্থানে সহযোগিতা
৮। ২০২১-২০২৫ সালের মধ্যে ফারেগ এলংজুরি ইউনিয়নের ৫০ জন নবীন আলেমকে সংবর্ধনা প্রদান 
যাদের নিঃস্বার্থ পরিশ্রমে সোসাইটির এই সফলতা 

আল হুদা উলামা সোসাইটির গৌরবময় অগ্রযাত্রায় যাদের ত্যাগ, শ্রম, দোয়া ও নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকা রয়েছে, তারা হলেন- 
মুফতী বাহরুল ইসলাম মারুফী, হাফেজ ইকবাল হোসেন, হাফেজ মাও. মাহবুবুর রহমান, মাও. নজরুল ইসলাম, মাও. মাহাব্বাত হোসাইন নাখেরাজী, মুফতী আবু সাঈদ, মাওলানা আখতার হোসাইন, হাফেজ মাও. দিদারুল ইসলাম, হাফেজ আজিজুল হক, মাওলানা যুবায়ের আহমাদ, মুফতী নোমান আহমদ উসমানী, মুফতী আল-আমিন নোমানী, মুফতী বায়যিদ আহমাদ, মুফতী রাইসুল ইসলাম, হাফেজ মাও. মাহমুদুল হাসান,  হাফেজ মাও. রুহুল আমিন, মুফতী জাবের আহমাদ, মাও. সালাউদ্দিন, মাও. মুফতী শরিয়াতুল্লাহ, হাফেজ মাও. মাসুদুর রহমান, হাফেজ মাও. ইয়াসিন আরাফাত, হাফেজ জুবায়ের আহমাদ, মাও. আমির হামজা, হাফেজ মাও. তরিকুল ইসলাম, মাও. সাইফুল ইসলাম, হাফেজ নিয়ামুল কবির, হাফেজ কিয়ামুল ইসলাম।  

আল হুদা উলামা সোসাইটি শুধু একটি সংগঠন নয়-এটি একটি নৈতিক আন্দোলন ও সমাজ সংস্কারের পথে দীপ্ত পদযাত্রা। এর সদস্যরা স্বপ্ন দেখেন এমন এক সমাজের যেখানে ঈমান, একতা, ন্যায় ও ভালোবাসা হবে সকল কর্মের চালিকাশক্তি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ