দিনাজপুর প্রতিনিধি
আগামী ১৩ ডিসেম্বর দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠেয় খতমে নবুওয়ত সম্মেলন সফল করতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ মাগরিব শহরের জেল রোড মাদরাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মাওলানা মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে সভায় সদস্য সচিব মাওলানা সোহরাব হোসেন, মাওলানা ফরহাদ আলম, মাওলানা শোওয়াইব, মাওলানা শওকত আলী, মাওলানা শাহজালাল, মুফতি খায়রুজ্জামান, মুফতি ফয়সাল রশিদী, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা ওমর ফারুকসহ শতাধিক স্থানীয় আলেম উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মতিউর রহমান কাসেমী বলেন, খতমে নবুওয়তের আকিদà