সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

এখনো অনেক সচিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: জয়নুল আবদিন ফারুক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, এখনো প্রশাসনের অনেক সচিব ও আমলা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি বলেন, এসব আমলা ও কর্মকর্তারা অতীতের মতোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের ভেতরে থেকে নির্বাচন নিয়ে নানামুখী চক্রান্ত করছেন।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের আয়োজিত “গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন,
“আপনারা (অন্তর্বর্তী সরকার) জনগণের আন্দোলনের ফসল। শেখ হাসিনার দোসর যারা প্রশাসনের ভেতরে বসে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করুন। কারা নির্বাচন বানচালের পাঁয়তারা করছে—তাদের নাম জাতির সামনে প্রকাশ করুন।”

তিনি বলেন,
“যারা এখনো পুরোনো সরকারের অনুসারী হয়ে কাজ করছেন, তাদের কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এসব আমলারা নানা অজুহাতে নির্বাচন স্থগিত বা প্রক্রিয়া বিলম্বিত করতে চাচ্ছে।”

সরকারকে ধন্যবাদ
জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে ফারুক বলেন,
“দেরিতে হলেও সরকার ঘোষণা দিয়েছে, রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এখন প্রয়োজন সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।”

তিনি আরও বলেন,
“গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার কোনো ব্যক্তির নয়, জনগণের সরকার। তাই নির্বাচন ও গণতন্ত্রকে বাঁচাতে হলে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা চক্রান্তকারীদের নির্মূল করতেই হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ