শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

‘ফ্যাসিবাদ রুখতে আলেমদের ঐক্যের বিকল্প নেই’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র থেমে নেই, তাদের ‍রুখতে দেশের আলেম সমাজের ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ফেনীতে হেফাজতে ইসলাম আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, যেকোনো মূল্যে দেশের সকল মতের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে যাতে আরেকটি ফ্যাসিস্ট শক্তি তৈরি না হয়, সেদিকে ধর্মপ্রাণ সকল মুসলিমকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

ইসলামাবাদী বলেন, ফ্যাসিস্টের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। উলামায়ে কেরামরা হচ্ছেন দেশের সুসন্তান। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না।

২০১৩ সালে শাপলা চত্বর ও ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে শহীদ এবং ২০২৪ সালের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। 

হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন হেফাজতে ইসলাম ফেনী জেলার সহসভাপতি মাওলানা রুহুল আমীন, মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা আনোয়ার উল্লাহ, পরশুরাম উপজেলা সভাপতি মাওলানা আইয়ুব, দাগনভূঁইয়া উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান, জুলাই বিপ্লবে শহীদ শ্রাবনের পিতা নেসার উদ্দীন, শহীদ ইকরামের বাবা মাওলানা আনোয়ার হোসাইন, জুলাই সংগঠক মোহাইমিন তাজিম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফেনী জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। এছাড়া সভায় হেফাজতের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন। 
অনুষ্ঠানে জুলাই অভ্যূত্থানে দুই শহীদের পরিবার, দুজন আহত যোদ্ধা, শাপলা চত্বরে দুই শহীদের পরিবার ও আহত ১০ জনকে নগদ অর্থ ও উপহার দেওয়া হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ