মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সাংবাদিক হত্যাকাণ্ডে খেলাফত মজলিসের উদ্বেগ ও নিন্দা প্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি রাজনৈতিক দল খেলাফত মজলিস। দলটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন,
“দেশে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করছে। গাজীপুরের ব্যস্ততম এলাকায় একজন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা প্রমাণ করে—দেশে সাধারণ মানুষের জীবন এখনো সন্ত্রাসীদের হাতে জিম্মি।”

নেতৃদ্বয় বলেন, গত এক বছরে একাধিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা এবং কার্যকর ব্যবস্থা না থাকাও এই অবস্থার জন্য দায়ী।

তারা বলেন,
“গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই ধরনের বর্বরতা মেনে নেওয়া যায় না। অবিলম্বে আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করতে হবে।”

বিবৃতিতে আরও বলা হয়,

সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তৎপরতা জোরদার করতে হবে

সন্ত্রাসী যেই হোক, যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিন্দার ঝড় উঠেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ