মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

৫ আগস্টের বিজয় কোনো একক দলের মাধ্যমে সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের অবদান আছে। সমাজের নানা শ্রেণিপেশার মানুষ রাজপথে নেমেছেন বলেই এই বিজয় এসেছে।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে লন্ডনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এটি ছিল সাবেক মন্ত্রী, নৌবাহিনীর প্রধান ও ডা. জুবায়দা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আয়োজিত সভা।

তারেক রহমান বলেন, “মাহবুব আলী খান ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ। দেশের জন্য তিনি কাজ করেছেন। আমরাও রাজনীতি করি দেশের মানুষের কল্যাণে। আজকে দেশে একটি পরিবর্তন এসেছে, মানুষ অনেক কিছু বুঝতে শিখেছে। এখন আমাদের দায়িত্ব সেই পরিবর্তনের সুযোগ কাজে লাগানো।”

তিনি আরও বলেন, “এই যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা একটি বিপ্লবের ফল। এটি রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের আন্দোলনের ফসল। তবে এটা কেবল দলের পক্ষে সম্ভব ছিল না—এতে জনগণের, প্রবাসীদের এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নাগরিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”

প্রবাসীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আমি নিজেও প্রবাসে আছি প্রায় ১৭ বছর। আপনারাও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারবিরোধী সচেতনতা ছড়িয়েছেন। আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক সরকারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদীক মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন ডা. জুবায়দা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ