শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ: মির্জা আব্বাস ফুটবল তারকা ব্রাহিম দিয়াজ ইসলামের ছায়ায় গাঁজা সেবন দেখে ফেলায় মাদরাসাছাত্রকে হত্যার পর লাশে আগুন! সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন জামালপুর জেলার বাসিন্দা আলামিন, স্বপন মিয়া ও জুয়েল রানা। আহত ব্যক্তি মো. সানী ময়মনসিংহ সদর উপজেলার পান্ডরা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরগামী একটি পিকআপ ভ্যান বিলাসপুর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও এক আরোহী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, “পিকআপ ও মোটরসাইকেলের তীব্র গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আহত সানীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহনের উপর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ