সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত মাঝিরঘাট পরিদর্শনে বাংলাদেশ খেলাফত মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীর ভাঙনে শত-শত পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ভয়াবহ এই দুর্যোগের প্রেক্ষাপটে আজ ১০ জুলাই, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং  শরীয়তপুর-জাজিরা নির্বাচনী এলাকায় আগামী সংসদ নির্বাচনে রিকশা প্রতিকের সম্ভাব্য প্রার্থী  মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, এলাকাবাসী বছরের পর বছর ধরে পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে আসছে। বারবার সরকারি কর্মকর্তারা এলেও কার্যকর পদক্ষেপের কোনো প্রতিফলন দেখা যায়নি। শুধু আশ্বাস নয়, এবার বাস্তব পদক্ষেপ দেখতে চায় এই এলাকার মানুষ।

তিনি বলেন, এই এলাকায় নদী ভাঙনের অন্যতম কারণ হলো অসাধু ব্যবসায়ীদের দ্বারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন। এই প্রভাবশালী বালু চক্রের কাছে স্থানীয়রা জিম্মি ও কোণঠাসা। এক্ষেত্রে প্রশাসনের নিরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। এসময় তিনি অবৈধ বালু উত্তোলনকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মহাসচিব আরও বলেন, সরকারকে দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সমাজের বিত্তবানদেরও এগিয়ে এসে এই দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, জাজিরা উপজেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম মানিক, মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান জান্নাতসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ