বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে ১১টায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘অযৌক্তিক রিট’-এর কারণে ডিএমটিসিএলের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদ উন্মুক্তের দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলের আহ্বান জানানো হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় ডিএমটিসিএলের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে আগামী ১৫ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিতব্য ডিএমটিসিএলের ১০টি প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ