সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পরা বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগ। ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাঘটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বাঘটি বেশ দুর্বল হয়ে পড়ায় তাকে স্যালাইন দেওয়া হয়েছে।

উৎসুক জনতার ভিড়ের কারণে দ্রুত বাঘটিকে নিয়ে খুলনার দিকে রওনা হয়েছেন বন বিভাগের কর্মীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্চের করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রর ভারপ্রাক্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘটিকে খুলনা বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সুন্দরবনসংলগ্ন শরকির খাল এলাকার গহিন বনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে বাঘটি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ