বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক

 ১৭ বছরের ইমামতির অভিজ্ঞতা থেকে কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সাঈদ আহমদ

প্রথম কথা—ইমামতি কোনো চাকরি নয়। ইমামতি হলো আমানত। এটি সময়ের চুক্তি নয়। এখানে দায়িত্বের কোনো শেষ নেই। এখানে কাজ বিরতিহীন, কোনো ছুটি নেই।

মুসলমানের জীবনে নামাজ এমন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব সময় হওয়ার সাথে সাথে সবার আগে এই দায়িত্ব তাকে পালন করতেই হবে। কোনো অবস্থাতেই ছুটি নেই। কাজেই ইমামতির দায়িত্বের বাৎসরিক মাসিক সাপ্তাহিক কোনো ছুটি নেই। ধর্মীয় দিবস জাতীয় দিবসেরও কোনো ছুটি নেই। বিষয়টিকে এভাবেই ভাবতে হবে।

মনে রাখবে, তুমি যখন মিম্বারে উঠবে, শুধু মানুষ তোমাকে দেখবে না। তোমার প্রতিটি শব্দ আল্লাহর দরবারে রেকর্ড হবে।

তুমি যদি ইমামতিকে কেবল বেতন, সুবিধা, অবস্থান হিসেবে দেখো তবে শুরুতেই থেমে যাও। এই পথে দীর্ঘদিন টিকে থাকা যাবে না। সবচাইতে বড় কথা এই পথ তোমার জন্য নয়।

সম্মানের মোহে পড়ো না। সাবধান। এই সমাজ একদিন তোমাকে ‘হুজুর’ বলবে, আরেক দিন তোমাকে প্রশ্নে জর্জরিত করবে, পরদিন অন্যায় সন্দেহ করবে, আর সুযোগ পেলে অপমানও করবে।

এই à