সম্প্রতি পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়া প্রচলিত খতমে বুখারি অনুষ্ঠানের বন্ধে সব মাদরাসাকে নির্দেশ দিয়েছে। এই অনুষ্ঠান ঘিরে রুসুমাত, জুলুম ও শরিয়ত পরিপন্থী কাজ হয়-এমন অভিযোগ এই নির্দেশনা দেওয়া হয়। পাকিস্তানের শীর্ষ আলেম ও বেফাকের সভাপতি আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানি স্বাক্ষরিত এক জরুরি নোটিশে মাদরাসা কর্তৃপক্ষকে ১০টি সুনির্দিষ্ট অনিয়ম পরিহার করে অনুষ্ঠানগুলো সাদামাটা ও আধ্যাত্মিক করার নির্দেশও দেওয়া হয়।
এবার বাংলাদেশেও একই দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। আলেমদের একটি বড় অংশ মনে করেন, দিন দিন খতমে বুখারি অনুষ্ঠান ঘিরে যে রুসুমাত চালু হচ্ছে সেটা একটা সময় বড় ফেতনার আকার ধারণ করবে। এজন্য এ ব্যাপারে এখনই সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছেন বিজ্ঞ আলেমরা।
বিষয়টি নিয়ে আওয়ার ইসলামের কথা হয় দেশের প্রবীণ আলেম, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও রাজধানীর ঢালকানগর মাদরাসার মুহতামিম মুফতি জাফর আহমদের সঙ্গে। তিনিও প্রচলিত বুখারি অনুষ্ঠান বন্ধের পক্ষে। প্রথাভিত