রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরাগ নদীর তলদেশে স্থাপিত একটি গ্যাস পাইপলাইনে নোঙরের আঘাতে ক্ষতি হওয়ার পর মেরামতকাজ চলাকালে পাইপের ভেতরে পানি ঢুকে পড়ায় রাজধানীতে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। শীতকালীন গ্যাস সংকটের মধ্যেই নতুন এই জটিলতায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আমিনবাজার এলাকায় তুরাগ নদীর নিচে থাকা একটি বিতরণ গ্যাস পাইপলাইনে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষয়ক্ষতি হয়। এরপর বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে মেরামতকাজ শুরু করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, সমস্যাটি দ্রুত সমাধানে তাদের কার্যক্রম চলমান রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

পাইপলাইনে লিকেজের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে। বুধবার থেকেই এসব এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ছুটির দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ভোগান্তি বেড়েছে।

মোহাম্মদপুরের বাসিন্দা মো. শাহজাহান জানান, রাতে কিছু সময় গ্যাস পাওয়া গেলেও শুক্রবার সারাদিন চুলায় গ্যাস ছিল না। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনতে হয়েছে।

ধানমন্ডির বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, চুলায় গ্যাস প্রায় নেই বললেই চলে। অন্য কোনো উপায় না থাকায় তিনি ইলেকট্রিক চুলায় রান্না করতে বাধ্য হন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ