বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

পটিয়া মাদরাসার পক্ষ থেকে মুফতি হাফেজ আহমদুল্লাহর জন্য দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ সম্প্রতি ব্রেইন স্ট্রোকজনিত কারণে বর্তমানে চট্টগ্রামস্থ ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন।

সোমবার (২১ জুলাই) সকালে জামিয়ার মুহতামিম মাওলানা মুফতি আবু তাহের কাসেমী নদভী তাঁকে হাসপাতালে দেখতে যান এবং তাঁর চিকিৎসার অগ্রগতি ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন । তিনি জামিয়ার শিক্ষক মহোদয়গণ ও ছাত্রদের পক্ষ থেকে দেশবাসী, আলেমসমাজ, জামিয়ার ফাজেল ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য দোয়ার আবেদন জানান।

আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর খলিফা, জামিয়া পটিয়ার শায়খুল হাদিস, সদরুল মুদাররিসিন ও সদরে মুহতামিম। ১৯৯২ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে তিনি আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার দরসে হাদিসের মসনদে নিয়োজিত আছেন। বিরল প্রতিভার অধিকারী প্রাজ্ঞ আলেমেদ্বীন ও ফকিহ। তিনি উম্মাহর এক অমূল্য সম্পদ। দেশের গুটিকয়েক উঁচু সনদের হাদিস বিশারদের অন্যতম তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ