বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

পীর সাহেব মধুপুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, দেশবাসীর নিকট দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর, বিশিষ্ট আলেমে দ্বীন ও পীরে কামেল মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গমন করেছেন। দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে সিঙ্গাপুরের একটি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পীর সাহেব মধুপুরের অসুস্থতার খবরে দেশ-বিদেশের ভক্ত, মুরিদ ও শুভানুধ্যায়ীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও তাঁর সন্তান মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।

তিনি দেশবাসীর প্রতি অনুরোধ করে বলেন, আমার আব্বাজানের জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং তিনি আবারও দেশ ও উম্মাহর খেদমতে নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ