বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

ড. মাহমুদুর রহমানের মায়ের জন্য দোয়ার আহ্বান পীর সাহেব দেওনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক ড. মাহমুদুর রহমানের মা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও দেওনার পীর, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

সোমবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অন্যতম বীর সেনানী, সাংবাদিকতায় কিংবদন্তি পথিকৃৎ ও কারানির্যাতিত মজলুম সাংবাদিক ড. মাহমুদুর রহমান জাতির জন্য সীমাহীন ত্যাগ ও অনন্য ভূমিকা রেখে গেছেন। তিনি যখনই গণমাধ্যম ছিল সরকারের তোষামদে ব্যস্ত, তখন ড. মাহমুদুর রহমান ছিলেন অকুতোভয় কলমযোদ্ধা, যিনি ভারতের আগ্রাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করেছেন।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবের অন্যতম রূপকার ড. মাহমুদুর রহমান প্রবাসে থেকেও জাতিকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার মা দেশে অবস্থান করে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়ীত্ব পালনসহ ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখেন। এ কারনে তাকেও স্বৈরাচার সরকার নানাভাবে হয়রানী নিযার্তন করেন।।”

পীর সাহেব দেওনা জানান, “আমি কৃতজ্ঞতার বহিপ্রকাশ হিসেবে আমার মাদরাসায় তার মায়ের জন্য বিশেষ দোয়ার আয়োজন করেছি। দেশের সব মাদরাসা, মসজিদ এবং উলামা-মাশায়েখদের কাছে অনুরোধ করছি—ড. মাহমুদুর রহমানের মায়ের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করুন।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান—এই দুর্দিনে জাতির একজন মহান সন্তান ও তার সংগ্রামী মায়ের জন্য সকলে দোয়া ও প্রার্থনায় শামিল হোন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ