বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

১৭ বছর পর কারামুক্ত হলেন মাওলানা আবু তাহের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি লাভ করেছেন রাজধানীর মোহাম্মদপুরের বসিলার বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা আবু তাহের। তিনি একুশে আগস্ট গ্রেনেড মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তবে উচ্চ আদালতের রায়ে খালাস পান। ২০০৮ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।  

বুধবার (৪ জুন) কারাগার থেকে মুক্তি লাভ করেন মাওলানা আবু তাহের। এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

গত ডিসেম্বরে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। তবে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ছয় মাস সময় লেগে যায়। 

মাওলানা আবু তাহের রাজধানীর মিরপুরের আকবর কমপ্লেক্সের নায়েবে মুহতামিম ছিলেন। এছাড়া মোহাম্মদপুরের একটি মসজিদের খতিব ছিলেন। একুশে আগস্টের মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয় বলে জানিয়েছে তার পরিবার। 

কারাগার থেকে মুক্তি লাভের পর মাওলানা আবু তাহের খোলা জিপ গাড়িতে চড়ে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন। সেখানে তিনি কারামুক্তির জন্য আল্লাহর শোকরিয়া আদায় করেন। তার মতো নিরপরাধ কেউ যেন এভাবে কারাভোগ না করেন সেই জন্য রাষ্ট্রকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। 

বিশিষ্ট এই আলেম বলেন, আল্লাহর দীনের কথা বলার জন্যই আমাকে ফাঁসানো হয়েছিল। তবে যত ষড়যন্ত্রই হোক, আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েমের সংগ্রাহ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে এ থেকে বিরত রাখতে পারবে না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ