বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

আবারও রিমান্ডে মমতাজ বেগম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চারদিনের দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আরেকটি মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মমতাজ বেগমের নামে মানিকগঞ্জে দুটি মামলা রয়েছে। এর একটি সিংগাইর থানায় হত্যা  ও অপরটি হরিরামপুর থানায় ভাঙচুরের মামলা। এই দুই মামলায় গত ২২ মে কাশিমপুর কেন্দ্রিয় কারাগার থেকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে সিংগাইরের হত্যা মামলায় চারদিন এবং হরিরামপুরে ভাঙচুরের মামলায় দুই দিনে মোট ছয়দিনে রিমান্ড মঞ্জুর করে আদালত। 
গত ২৭ মে সিংগাইর থানার মামলায় চারদিনের রিমান্ডে নেওয়া হয় মমতাজ বেগমকে। তবে নিরাপত্তার কারণে সিংগাইর থানায় না নিয়ে হরিরামপুর থানাতে তাকে জিঞ্জাসাবাদ করা হয়। রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার সিংগাইর থানা পুলিশ মমতাজকে আদালতে হাজির করে।

তবে হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডে আবার তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। কোর্ট ইন্সপেক্টর মোঃ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২২ মে মমতাজকে মানিকগঞ্জের আদালতে হাজির করার দিন বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ করে ও মমতাজকে উদ্দেশ্য করে ডিম ছোড়ে। সে কারণে গতককাল বৃহস্পতিবার কোট চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

তবে এ দফায় কোনো ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ