বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

একজনের নামে কয়টি সিম থাকবে, জানাল বিটিআরসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এখন থেকে একজন গ্রাহক নিজের নামে কয়টি সিম নিবন্ধন করতে পারবেন, সে বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিটিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে দশে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বিটিআরসির এক কর্মকর্তা জানান, আগে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সর্বোচ্চ ১০টি সিমই নিবন্ধন করা যাবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে এক এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম কেনার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

এরপর ২০২২ সালের অক্টোবরে বিটিআরসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১৫টির বেশি সিম থাকলে গ্রাহকরা যেন তাদের পছন্দের সিম নাম্বার রেখে ১৫টির অতিরিক্ত সিম ডিরেজিস্টার করে ফেলে। এরপর বিটিআরসি লটারি করে ১৫টির বেশি সিম থাকলে তা বন্ধ করে দেয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ