বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

বাজার নিয়ন্ত্রণে আমদানি করা হবে ৮৩ হাজার টন চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে ৩০ প্রতিষ্ঠানকে ৮৩ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে ৪৯ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৪ হাজার মেট্রিক টন আতপ চালের আমদানির অনুমতি দিয়েছে সরকার। সেই সঙ্গে দ্রুত চালের বাজারের সংকট কাটিয়ে উঠতে আমদানি করা চাল ২৫ এপ্রিলের মধ্যে বাজারজাতকরণের জন্য শর্ত বেঁধে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে নতুন করে প্যাকেটজাত করা যাবে না। অর্থাৎ আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ