বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মুহতামিমকে বেঁধে মারধরে দৃষ্টান্তমূলক বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদরাসার হিসাব-নিকাশ নিয়ে বিরোধের জেরে মুহতামিমকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া (মহিষাকোনা) গ্রামের মাদানিয়া আমিনিয়া মাদরাসার হিসাব-নিকাশ নিয়ে ওই মাদরাসার মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়ার সঙ্গে একই গ্রামের ছিদ্দেক আলীর বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় মাওলানা শরীফ উদ্দিন জিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ছিদ্দিক আলীর লোকজন তাঁকে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মাদরাসার প্রধানকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পূর্ববিরোধ ও মাদরাসার হিসাব-নিকাশ নিয়ে ভুল-বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে লিখিত অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এদিকে ভুক্তভোগী মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়া একটি মামলা করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন- মহিষাকোনা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ছিদ্দেক আলী, ছিদ্দেক আলীর পুত্র মামুন সিদ্দিকি, আব্দুল আহাদের পুত্র কামরুল ইসলাম, মৃত পাইনা মিয়ার পুত্র নিজাম উদ্দিন, আব্দুল আহাদের পুত্র জুনায়েদ আহমদ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ