বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

পাকিস্তানের উচিত স্পষ্টভাবে ইরানের পাশে দাঁড়ানো: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। তবে দেশটির উচিত ইরানের পাশে স্পষ্টভাবে দাঁড়ানো- এমন মন্তব্য করেছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

বৃহস্পতিবার (১৯ জুন) দেশটির জাতীয় সংসদে এক আবেগঘন ভাষণে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, যখন ইরান ইসরায়েলের বিরুদ্ধে জবাব দেয়, তখন বিশ্বশক্তিগুলো তার হাতে বাঁধন পরায়। অথচ ইসরাইলকে গাজার বিরুদ্ধে যুদ্ধ চালাতে পুরো স্বাধীনতা দেওয়া হয়।

পাকিস্তান জমিয়তের প্রধান বলেন, আমরা গাজা, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরানের সাথে একাত্মতা ঘোষণা করছি। হিন্দু ও ইহুদি শক্তি ঐক্যবদ্ধ। এ অঞ্চলকে ধ্বংস করাই ইহুদি-হিন্দু শক্তির মূল অ্যাজেন্ডা।

তিনি অভিযোগ করে বলেন, ইসরাইল সম্প্রতি সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। গাজায় তাদের একটানা বোমাবর্ষণে ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। দুই দিনেই প্রাণ হারিয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। অথচ ওআইসি নামক সংগঠনটি এখন শুধুই এক প্রতীকী প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মহলের নিরবতা প্রমাণ করে, ফিলিস্তিনিদের জীবনের কোনো মূল্য নেই।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ