রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

কুমিল্লার মুরাদনগরে ওলামা মাশায়েখ ও হুফফাজ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা ওলামা মাশায়েখ ও হুফফাজ পরিষদের একটি আলোচনা সভা। শায়খুল হাদীস মাওলানা তাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং মুফতি সাইদুল ইসলাম ফরিদী’র সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আলেমেদ্বীন, শায়খুল হাদিস মাওলানা সোলায়মান সাহেব।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান ওয়াহেদী। তিনি উপজেলার সাংগঠনিক নীতিমালা তুলে ধরেন এবং আল্লামা আখতারুজ্জামান রহ., মুসলিহে উম্মাহ কাজী শাহ মুজাফফর আহমদ রহ. এবং মুফতি আনোয়ার আলী রহ.সহ উপজেলার মরহুম ওলামায়ে কেরামের স্মৃতিচারণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ওলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য হলো সমাজে ন্যায় এবং নিষ্ঠা প্রতিষ্ঠা করা। তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার পাশাপাশি সমাজে অন্যায়, অপরাধ, গর্হিত কাজ ও অশালিন কাজ থেকে উম্মাহকে বিরত রাখতে হবে। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, ওলামায়ে কেরামগণ হযরত নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর ওয়ারিশ এবং নববী ইলমের ধারক-বাহক হিসেবে আল্লাহ ও তাঁর রাসূলের পথ থেকে যৌথভাবে অর্পিত দায়িত্ব কোরআন ও সুন্নাহ মোতাবেক সঠিকভাবে আদায় করবেন।

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা কাজী হানিফ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার, মাওলানা আব্দুল করিম, মাওলানা ইউনুস মুরাদী, মাওলানা ইউসুফ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা হাফেজ বাইজিদ, মুফতি ওমর ফারুক রশিদী, মুফতি সাইয়্যিদুল বাশার, মুফতি আবু মুসা, এবং মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।

এছাড়া উপজেলার স্থানীয় অন্যান্য ওলামায়ে কেরামগণও সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মুফতি ওমর ফারুক রশিদী উপজেলা আহ্বায়ক কমিটি এবং মুরাদনগর সদর ইউনিয়নের কমিটি ঘোষণা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ