বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

আগ্রাসী ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান ছারছীনা পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিশ্বের মুসলিম রাষ্ট্র ও শান্তিকামী দেশসমূহকে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ দখলদার রাষ্ট্রকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলা ও ইরানের ভূখণ্ডে বিস্তৃত আগ্রাসনের প্রেক্ষিতে এক বিবৃতিতে তিনি বলেন, “যেদিন থেকে আমেরিকা ও বৃটেন ষড়যন্ত্রমূলকভাবে নিরীহ ফিলিস্তিনিদের উৎখাত করে ইসরাইলকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসে অবৈধভাবে প্রতিষ্ঠিত করেছে, সেদিন থেকেই ইসরাইল বিশ্বশান্তির জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে।”

তিনি বলেন, “ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড শুধু ফিলিস্তিন নয়, বরং লেবানন, সিরিয়া, গাজা ও মিশরেও ছড়িয়ে পড়েছে। এসব দেশের বহু অধিবাসী তাদের জন্মভূমি হারিয়ে আশ্রয়হীন হয়েছে। নিরপরাধ শিশু, নারী ও বৃদ্ধদের ওপর অব্যাহত বোমা হামলায় মুসলিম উম্মাহ আজ শোকসন্তপ্ত। মায়েদের বুক খালি হচ্ছে, শিশুরা এতিম হচ্ছে, এবং মুসলমানদের আকাশে অন্ধকারের মেঘ জমে উঠছে।”

ছারছীনা পীর বলেন, “সভ্যতার যে কোনো মানদণ্ডে জায়নবাদী ইসরায়েলের এই বর্বরতা দমনযোগ্য। তাই এখনই সময় সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করার। অন্যথায় মানবতা ও সভ্যতা নিয়ে যে কোনো কথা শুধু প্রহসন হিসেবেই বিবেচিত হবে, এতে কোনো সন্দেহ নেই।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ