বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

শেখ হাসিনার মামলায় সাক্ষী ছিলেন বদরুদ্দীন উমর : প্রসিকিউটর তামীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর।

রোববার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। তিনি বলেন, বদরুদ্দীন উমর সরাসরি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে না পারলেও তদন্ত কর্মকর্তার কাছে তাঁর সাক্ষ্য লিপিবদ্ধ করা হয়েছিল।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী (ধারা ১৯/২) কোনো সাক্ষী যদি তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দেওয়ার পর মৃত্যুবরণ করেন, তবে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল সেই সাক্ষ্য গ্রহণ করতে পারে। এ বিষয়ে প্রসিকিউশন আবেদন করবে কি না—চিফ প্রসিকিউটর সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর রোববার সকালে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ