বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা যুব আন্দোলনের কেন্দ্রীয় বৈঠক, সংগঠন শক্তিশালী করতে দিকনির্দেশনা আজ ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলনের সমাপনী, আসছেন দেওবন্দের মুহতামিম শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস

শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব পট্রতিবেদক

কেউ আসেন মানত নিয়ে, কেউ প্রিয়জনের জন্য দোয়া চাইতে, কেউবা জীবনের সঞ্চয় থেকে সামর্থ্য অনুযায়ী দান করতে। কারও দান লাখ টাকা, কারও সামান্য কয়েকটি মুদ্রা। কেউ আবার দানবাক্সে রেখে যান স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা কিংবা মনের গভীরে জমে থাকা কষ্টের কথা লেখা চিঠি। মানুষের এমন বিচিত্র দান আর ভালোবাসায় সমৃদ্ধ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এবার মানুষের দানের অর্থে মসজিদটিকে ঘিরে গড়ে উঠতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স। প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ১০ তলাবিশিষ্ট এ কমপ্লেক্সে একসঙ্গে ৩০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের তহবিলে বর্তমানে জমা রয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা। মসজিদের বর্তমান কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমিও সম্প্রতি মসজিদের নামে কেনা হয়েছে। আধুনিক তুর্কি স্থাপত্যশৈলীতে নির্মিতব্য নতুন কমপ্লেক্সে মাদ্রাসা, এতিমখানা, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম, অতিথিশালা ও নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সঙ্গে আলাপকালে মসজিদ পরিচালনা কমিটি এসব তথ্য জানিয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, নতুন কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে মসজিদের ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও অন্যান্য সেবামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাগলা মসজিদের সুনাম শুধু দেশেই নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন মনোবাসনা নিয়ে এখানে আসেন এবং মুক্তহস্তে দান করেন।

তিনি বলেন, মসজিদের মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থাও করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার সুযোগ পাবে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম বিবেচনায় নিয়ে তাদের নির্বিঘ্নে ইবাদত ও নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করতেও একটি পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাগলা মসজিদের প্রতি মানুষের আকর্ষণের অন্যতম কারণ দানবাক্সে পাওয়া বিপুল পরিমাণ অর্থ। নির্দিষ্ট বিরতিতে দানবাক্স খোলা হলে টাকা ছাড়াও পাওয়া যায় স্বর্ণালংকার, রুপা, বৈদেশিক মুদ্রা ও নানা ধরনের সামগ্রী।

সর্বশেষ গত ২১ নভেম্বর চার মাস ২৪ দিন পর মসজিদের দানবাক্স খোলা হয়। এদিন সকাল ৭টায় মসজিদের ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্যাংক খোলা হলে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। দিনভর গণনা শেষে রাত সোয়া ১০টায় জানানো হয়, এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এর সঙ্গে ছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। সর্বশেষ দানের অর্থ যুক্ত হওয়ায় মসজিদের তহবিলে বর্তমানে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা।

সর্বশেষ দানবাক্সে পাওয়া সামগ্রীর মধ্যে ছিল স্বর্ণের চামচ ও বাটিসহ বিভিন্ন মূল্যবান জিনিস। কারও কাছে এগুলো নিছক স্বর্ণালংকার, আবার কারও কাছে জীবনের সঞ্চয় ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক। এসব দান পাগলা মসজিদের প্রতি মানুষের গভীর আস্থা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।

এর আগে গত ১২ অক্টোবর সিলগালাকৃত অবস্থায় সংরক্ষিত স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা করা হয়। এতে পাওয়া যায় প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা। পরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া যায় ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা।

পাগলা মসজিদের পরিচিতি কেবল দানবাক্সে পাওয়া বিপুল অর্থের কারণে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের ইতিহাস ও নানা জনশ্রুতি। তবে মসজিদটি প্রতিষ্ঠার সুনির্দিষ্ট সময় নিয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক কোনো দলিল পাওয়া যায়নি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ