বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

নজরুল ইন্সটিটিউটে মহানবী (সা.)-এর জন্মের ১৫শ তম বছর উপলক্ষে বিশেষ আলোচনা সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্মের ১৫শ তম বছর উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট এক বিশেষ আলোচনা সভা, হামদ-নাত পরিবেশনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

আগামী রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫)  ইন্সটিটিউটের নিজস্ব অডিটোরিয়াম ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটে’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় শুরু হওয়া এই আয়োজনে মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারিত হয়েছে—
“নজরুল সাহিত্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।

বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন, আলেম লেখক, গবেষক মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, জনাব মোঃ  জেহাদ উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন ইন্সটিটিউটের পরিচালক (উপসজচিব) জনাব কে. এম. আল-আমীন।

এই বিশেষ আয়োজনের মাধ্যমে কবি নজরুল ইসলামের সাহিত্যকর্মে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তাঁর জীবনাদর্শের প্রভাব তুলে ধরা হবে। পাশাপাশি ধর্মীয় আবেগ ও চেতনার এক অনন্য পরিবেশ তৈরি হবে হামদ, নাত ও দোয়া মাহফিলের মাধ্যমে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ