রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ধারা ৬ এবং ধারা ৮ এর অধীন জাতীয় সংসদের পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকাসমূহের প্রাথমিক তালিকা প্রজ্ঞাপন নম্বর- 

১৭.০০.০০০০.০২৫.২২.০৯০,২৪-৩৪১, তারিখ ৩০ জুলাই ২০২৫/১৫ শ্রাবণ ১৪৩২ মূলে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয় এবং উক্ত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৩ এর অধীন পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকার বিষয়ে দাবি/ আপত্তি/সুপারিশ/ মতামত আহবান করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয় প্রজ্ঞাপন নম্বর- ১৭.০০,০০০০.০২৫.২২.০৯০,২৪-৩৪১; তারিখ ৩০ জুলাই ২০২৫/১৫ শ্রাবণ ১৪৩২ এবং প্রজ্ঞাপন নম্বর- ১৭,০০,০০০০.০২৫,২২.০৯০,২৪-৫১০; তারিখ ১৮ আগস্ট ২০২৫/০৩ ভাদ্র ১৪৩২ মূলে নির্ধারিত সময়সূচী মোতাবেক প্রাপ্ত দাবি/আপত্তি/সুপারিশ/মতামত এর উপর কমিশন প্রকাশ্যে শুনানি গ্রহণ করে।

ইসি বিজ্ঞপ্তিতে আরও জানায়, নির্বাচন কমিশন উক্ত আইনের ধারা ৬ এর উপ-ধারা (৪) অনুযায়ী দাবি/আপত্তি/সুপারিশ/মতামত সম্বলিত দরখাস্তগুলোতে তথ্যাবলী পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনান্তে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনি এলাকার প্রয়োজনীয় সংশোধন করে এতদসংগে সংযুক্ত তফসিল মোতাবেক জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করলো।

চূড়ান্ত তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ