রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে এবং তার শারীরিক অবস্থা জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নুরকে দেখতে হাসপাতালে যান তিনি। সাথে ছিলেন দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

এ সময় জমিয়ত মহাসচিব জনাব নূরের শ্রদ্ধেয় পিতা ও পরিবারের অন্যান্য সদস্যগণের কাছ থেকে আঘাতের তীব্রতা এবং বর্তমান পরিস্থিতি শুনেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। দলের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মাওলানা আফেন্দী বলেন, এ রকম হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

জমিয়ত মহাসচিব বলেন, আমরা ন্যাক্কারজনক এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের রিপোর্ট জাতির সামনে প্রকাশ করার এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ