বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা

প্রথম ছয় মাসে বাংলাদেশে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)সহ সরকারের বিভিন্ন সংস্থা চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে মোট ১.২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০২৫ সালের প্রথম ছয় মাসে প্রাপ্ত প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৬৫ মিলিয়ন ডলার, স্থানীয় বিনিয়োগ ৭০০ মিলিয়ন ডলার এবং যৌথ বিনিয়োগ ৮৫ মিলিয়ন ডলার। এর মধ্যে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে চীনা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যার পরিমাণ প্রায় ৩৩০ মিলিয়ন ডলার। এছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব এসেছে।

বিডার প্রতিনিধি সভায় জানান, এ পর্যন্ত প্রাপ্ত ১.২৫ বিলিয়ন ডলারের প্রস্তাবের মধ্যে ২৩১ মিলিয়ন ডলার চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে পৌঁছেছে। এতে প্রাথমিক থেকে চূড়ান্তে রূপান্তরের হার দাঁড়িয়েছে প্রায় ১৮ শতাংশ, যা বিশ্ব গড় ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনের বিষয়েও আলোচনা হয়। বর্তমানে বন্দরে প্রায় সাড়ে ৬ হাজার কনটেইনার পড়ে আছে। এর মধ্যে গত দুই মাসে ১ হাজার কনটেইনার নিলামের মাধ্যমে বিক্রি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী মাসে আরও ৫০০ কনটেইনার নিলামে তোলার প্রস্তুতি চলছে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত নিলাম কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন।

এছাড়া সভায় বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালুর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে আনতে নির্মিত এই অনলাইন সেবার কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সফট লঞ্চিং এবং মাসের শেষ নাগাদ পূর্ণাঙ্গভাবে চালু করার পরিকল্পনা জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ