সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘গুরুতর অপরাধ বাড়েনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে’ — প্রেস উইং


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশে চলতি বছর গুরুতর অপরাধের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে—এমন কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন জনমনে বিভ্রান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি করছে বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে সরকার বলছে, বাস্তবচিত্র ভিন্ন।

সোমবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বড় ধরনের সহিংস অপরাধের হার স্থিতিশীল রয়েছে। বাস্তবে, অধিকাংশ গুরুতর অপরাধের হার অপরিবর্তিত বা কিছু ক্ষেত্রে কমতির দিকেই।

পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১০ মাসে খুন, ডাকাতি, অপহরণ ও সশস্ত্র সংঘর্ষের মতো অপরাধে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি লক্ষ্য করা যায়নি। যদিও কিছু নির্দিষ্ট অপরাধ প্রবণতায় সামান্য ঊর্ধ্বগতি রয়েছে, তবে তা সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল বলে দাবি করার মতো নয়।

বিবৃতিতে আরও বলা হয়,

“অপরাধবিষয়ক সংবাদের ক্ষেত্রে নির্ভরযোগ্য পরিসংখ্যান এবং বাস্তব প্রেক্ষাপট উপস্থাপন জরুরি। একক বা বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে গুজব বা আতঙ্ক ছড়ানো দেশবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।”

প্রেস উইং জনগণের প্রতি আইনের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেছে,

“দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সকলকে সতর্ক থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ