রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো

হেফাজতের মামলা সংখ্যা ৪৪টি নয়, ২২০টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল-এর একটি ফেসবুক পোস্ট ঘিরে হেফাজতে ইসলামের মামলাসংক্রান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, “হেফাজতে ইসলাম বাংলাদেশ মাত্র কয়েকদিন আগে (২০ মে ২০২৫) ৪৪টি মামলার তালিকা প্রদান করেছে।”

এ বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আমিসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মামলা বিষয়ক উপকমিটির দায়িত্বশীলগণ এ বিষয়ে গত চার পাঁচ মাস যাবত সব ধরনের তদবির ও চেষ্টা চালিয়েছি । আমি নিজেই মাননীয় আইন উপদেষ্টা মহোদয়ের সাথে তার কার্যালয়ে দু দু বার সাক্ষাৎ করেছি এবং তাদের দেয়া গাইডলাইন অনুসরণ করে আমরা আমাদের সকল নথিপত্র সুবিন্যস্তরূপে জমা দিয়েছি । 

মাওলানা মামুনুল হক আরও বলেন, প্রথমত  মামলাগুলো ডিসি অফিসে জমা দেয়ার নির্দেশনা দেয়া হলে আমরা তা জমা দেই । ঢাকার ডিসির নিকট মামলা জমা দেয়ার সময় মহানগর সভাপতিসহ আমি নিজে উপস্থিত ছিলাম । তিনি অভিযোগ করে বলেন, একাধিকবার ঢাকার পাবলিক প্রসিকিউটরের অফিসে গিয়ে কাজের অগ্রগতির তদারকি করেছি এবং ডিসি অফিসেও ধর্ণা দিয়েছি । সেখান থেকে সুপারিশসহ ডিসি অফিসে মামলাগুলো জমা হলে ডিসি অফিস থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং মন্ত্রণালয় থেকে কিছু মামলার বিষয়ে প্রত্যাহারের জন্য কার্যক্রম পরিচালনার সংকেতও দেয়া হয় । কিন্তু পরবর্তী পর্যায়ে পিপি এবং আদালতের মধ্যখানে বিষয়টি ঝুলন্ত রয়েছে । 

আইন উপদেষ্টার বক্তব্যের জের ধরে হেফাজতের এই নেতা বলেন, আজ হঠাৎ এই মুহূর্তে আমরা জানতে পারলাম আইন উপদেষ্টা নিজেই মামলার তালিকা নিচ্ছেন । ৪৪টি মামলার তালিকা জমা দেওয়ার বিষয়টি হেফাজতের অফিশিয়াল কোন বিষয় নয় । হেফাজত থেকে অত্যন্ত সুবিন্যস্ত রূপে মামলার যাবতীয় কাগজপত্র বহু পূর্বেই নির্দিষ্ট নিয়মমাফিক জমা করা হয়েছে এবং প্রতিটি সাক্ষাতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি । 

প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহারে আশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, সর্বশেষ গত ২৫তারিখে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এ বিষয়টি আমরা উত্থাপন করলে উপস্থিত উপদেষ্টা আদিলুর রহমান খান সাহেবকে নিয়ে প্রধান উপদেষ্টা নিজেই এক মাসের মধ্যে মামলার বিহিত করার আশ্বাস দিয়েছেন ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ