রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

নাইজেরিয়ায় নামাজের সময় বন্দুকধারীদের হামলা, নিহত ২৭


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বন্দুকধারীরা মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল এবং উত্তর-মধ্যাঞ্চলে জমি ও পানির দখল নিয়ে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘাত হয়, যার ফলে এই ধরনের হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত জুনেও উত্তর-মধ্য নাইজেরিয়ার এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।

রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ