বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান জর্ডানের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার দাবি ইরানের

দুদকের মামলায় খুলনা-২ আসনের সাবেক এমপি মিজান কারাগারে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহা. আবু তাহের আসামির জামিন বাতিল করে এ আদেশ দেন। মিজান খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

সাবেক সংসদ সদস্য মিজানের বোন অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ আদালতে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য্য ছিল। এ সময় আসামি আদালতে হাজিরা দিতে গেলে আদালত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠান। একইসঙ্গে মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩০ জানুয়ারি তারিখ ধার্য্য করেন বিচারক।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির তৎকালীন পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন এই কর্মকর্তা।

অভিযোগপত্রে আসামির বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল।

সাবেক এমপি মিজানের বোন সুলতানা রহমান শিল্পী বলেন, হয়রানির উদ্দেশ্যে ২০১৯ সালে আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আয়কর অফিস থেকেও বলেছিল তার কোনো জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নেই। তিনি দাবি করেন, আমার ভাই নির্দোষ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ