রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও মালয়েশিয়া যেতে না পারায় কারওয়ান বাজার মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। সেখান থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনে নামা বিদেশগামী কর্মীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন। তাদের পেছনে পুলিশ সদস্যরা রয়েছেন।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তারা কাওরানবাজার থেকে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেন। তারা বলছেন, সরকারের কাছে দাবি জানানো হবে।
এর আগে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মালয়েশিয়ায় যেতে না পারা প্রবাসী কর্মীরা।
বুধবার সকাল ৯টায় প্রায় ১৫০ কর্মী সার্ক ফোয়ারার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে কাওরানবাজার থেকে পান্থপথ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেয়া নির্à¦