সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি

মুয়াজ্জিনকে মারধর, মসজিদ কমিটি থেকে বিএনপি নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে মারধরের ঘটনায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এক বিএনপি নেতাকে। বহিষ্কার জয়নাল চৌধুরী শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

মঙ্গলবার (২১ অক্টোবর) শ্রীমঙ্গল থানা জামে মসজিদ কমিটির জরুরি বৈঠকে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার জোহর নামাজের পর মসজিদের ভেতরে মুয়াজ্জিন আব্দুল লতিফের গায়ে হাত তোলেন ও বিভিন্নভাবে লাঞ্ছিত করেন জয়নাল চৌধুরী। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসল্লি, ইমাম সংগঠন ও সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বাদ জোহর নামাজের পর মুসল্লিদের সামনে প্রকাশ্যে জয়নাল চৌধুরীকে ক্ষমা চান।

নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠলে মসজিদ কমিটি জানায়, আজকের বৈঠকে অভিযুক্ত জয়নাল চৌধুরীকে বহিষ্কার করা হয়। এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মো. মহসিন মিয়া মধু, মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, উপদেষ্টা মো. ইয়াকুব আলী ও নুরে আলম সিদ্দিকী, খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ