শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট’ জারির উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট’  জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বরাত দিয়ে আইন মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।

এর আগে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ‘রেড অ্যালার্ট’ জারির কথা বলেছিলেন। এরপর গতকাল রাত ৯টায় আইন মন্ত্রণালয় এক সংশোধনী বার্তায় জানায়, ‘রেড অ্যালার্ট জারির লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের যা যা করণীয়, আমরা করে যাচ্ছি। আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্রবিশেষে চিন্তা করে আমরা করব।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চিঠি লিখেছি। এরপর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তবে সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি, তার সুস্পষ্ট লঙ্ঘন হবে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ