দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ স্বদেশ প্রত্যাবর্তনের খবর দেশীয় মিডিয়ার পাশাপাশি গুরুত্ব সহকারে প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম দিয়েছে, ‘নির্বাচনের আগে নির্বাসন থেকে দেশে ফিরেছেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা’।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি আশা করছে, তার এই প্রত্যাবর্তন সমর্থকদের উজ্জীবিত করবেন। ফেব্রুয়ারি ১২ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তাকে।
এএফপির প্রতিবেদনের শিরোনাম ছিল- ‘নির্বাসনের অবসান ঘটিয়ে ১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়ার উত্তরসূরি’।
ফরাসি বার্তা সংস্থাটি বলছে, বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা পরিবারের উত্তরসূরি এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারিক রহমান দেশে ফিরছেন। তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্à