বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
১৮টি ডামি পোশাক পরে সভাকক্ষে প্রবেশ করেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠে। শেষ পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, সভায় ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধিদল বৈঠকে প্রবেশ করে। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়।

এর আগে গত ১১ আগস্ট পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সেই সময় তিনি বলেন, ‘পুলিশের পোশাক-লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

বাঁ পাশে দাঁড়ানো নারীর পোশাক হবে পুলিশের। মাঝে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে র‍্যাবের আর ডানে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে আনসারের। ছবি: সংগৃহীত


প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ দিন পর্যন্ত পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ