রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

পিলখানায় বিজিবির বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন মহাপরিচালক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বিজিবি সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, “আমরা দেশ গড়ার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, তারই অংশ হিসেবে পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে। পরিকল্পিত বনায়নের মাধ্যমে শুধু সবুজ বাংলাদেশই নয়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, “গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশের উন্নয়ন ও পরিবর্তনের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তাতে দেশের প্রতিটি বাহিনী ও সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন। বিজিবিও দেশের স্বার্থে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ অভিযান চলছে।”

জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ উল্লেখ করে বিজিবি মহাপরিচালক সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে গাছ লাগানোর নির্দেশনা দেন। পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ