সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক 

গত ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহাসমাবেশে আসার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচজন এবং টাঙ্গাইলে একজন সড়ক দুর্ঘটনায় নিহত ও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

আহতদের অনেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও এখনো দুইজন আহত কর্মী রাজধানীর আল কারীম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দেখতে আজ বিকালে হাসপাতালে যান শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করিম। সেখানে তাদের খোঁজখবর নেন এবং সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

এ ব্যাপারে শায়খে চরমোনাইর কাছে জানতে চাইলে তিনি আওয়ার ইসলামকে বলেন, ২৮ জুন মহাসমাবেশ শেষ করেই আমি এবং পীর সাহেব চরমোনাই হাসপাতালে গিয়ে আহত কর্মীদের খোঁজখবর নিয়েছিলাম। আজ আবার তাদের দেখতে ও খোঁজ-খবর নিতে আসলাম। 

তিনি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যয় বহন করা হচ্ছে। ইতিমধ্যেই আমাদের মহাসচিব নিহতদের পরিবারের সাথে দেখা করেছেন। আর্থিক সহায়তা প্রদান করাসহ ভবিষ্যতে তাদের স্ত্রী-সন্তান ও পিতা-মাতার ভরণপোষণ ও দেখভালের দায়িত্বও দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

এসময় শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করিম আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ