বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে : প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ডেভলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত পাঁচ মাসে প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার। গণমাধ্যমের স্বাধীনতা আছে এখন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবার ক্রিটিসাইজ করা যাবে।

তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনতে চাইলে এখনই আদর্শ সময়। কারণ এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি, করবেও না।

ডেভলপমেন্ট মিডিয়া ফোরামের মাধ্যমে সাংবাদিক এবং উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে বলেও জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নে সাংবাদিকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

কেএল/