মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এতদিন ভিসা ইস্যু করার আগে পাকিস্তানের মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে ছাড়পত্র নেওয়ার প্রয়োজন ছিল, যা বর্তমান সরকার বাতিল করেছে। 

শনিবার (১১ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লাহোরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানান পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন। তিনি বলেন, 'বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'

হাইকমিশনার আরও জানান, বাংলাদেশের বর্তমান সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে আগ্রহী। গত এক দশকে দ্বিপাক্ষিক সম্পর্ক সন্তোষজনক না থাকলেও ভবিষ্যতে তা উন্নত করার প্রচেষ্টা চালানো হবে। 

ইকবাল হুসাইন বলেন, 'বাংলাদেশ, যার জনসংখ্যা প্রায় ১৮ কোটি, পাকিস্তানের জন্য একটি বিশাল ভোক্তা বাজার হিসেবে কাজ করতে পারে। তবে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো হয়নি। দুই দেশের বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করাই এখন মূল লক্ষ্য।' 

এলসিসিআই সভাপতি মিয়া আবুজার শাদের দেওয়া তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭১৮ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি ছিল ৬৬১ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি ৫৭ মিলিয়ন ডলার। 

২০২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পাকিস্তানের বাংলাদেশে রপ্তানি বেড়ে ৩১৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি হয়েছে মাত্র ৩১ মিলিয়ন ডলারের পণ্য। 

হাইকমিশনার আঞ্চলিক সহযোগিতার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, 'বর্তমান প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির প্রতিবন্ধকতা দূর করা উভয় দেশের দায়িত্ব।'

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ