শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
গুলশানে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকা যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু বন্দর অচল রাখা জাতীয় বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি করতে পারে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস

এলপি গ্যাসের দাম ১২ কেজিতে ৩৫ টাকা বেড়ে ১৪৫৬ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অক্টোবরে ১২ কেজি এলপিজির দর ৩৫ টাকা বেড়ে ১৪৫৬ টাকা হয়েছে। আর অটোগ্যাস লিটার প্রতি ৬৫.২৬ টাকা থেকে বাড়িয়ে ৬৬.৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

আমদানি নির্ভর এলপিজির আন্তর্জাতিক বাজার বেড়ে যাওয়ায় বাংলাদেশে দাম বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (২ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।

গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১৪২১ টাকা। অন্যদিকে অটোগ্যাস লিটার প্রতি দাম ছিল ৬৫.২৬ টাকা। আগস্টে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১৩৭৭ টাকা।

২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল বিইআরসি কর্তৃক দর ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে।

সৌদির দর ওঠা-ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। টানা ৩ মাস ধরে আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী থাকায় বাংলাদেশেও দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

তবে বিইআরসির ঘোষিত দরে বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। তাদের অভিযোগ হচ্ছে বাজারে নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না।বিক্রেতারা ইচ্ছামত দর আদায় করছেন। কমক্ষেত্রেই শাস্তির আওতায় আনার খবর আসছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ