মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বানভাসি মানুষের পাশে দাঁড়াতে ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতীয় পানি আগ্রাসনে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্লাবিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বি-বাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি, বৃহত্তর চট্টগ্রাম সহ পাশ্ববর্তী জেলা সমূহের বানভাসি মানুষদের উদ্ধার ও জরুরি ত্রাণ সহায়তায় কাজ করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সংকটময় পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দেশবাসীকে সাধ্যানুযায়ী পাশে থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।

বুধবার (২১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।

এছাড়াও বানভাসি মানুষের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় দুর্যোগ সহায়তা টিম সহ জরুরী কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি সমূহ -
০১. দুর্যোগপূর্ণ অঞ্চলে উদ্ধার কার্যক্রম
০২. শুকনো খাবার বিতরণ
০৩. পানি বিশুদ্ধকরণ উপকরণ বিতরণ
০৪. প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান
০৫. প্রয়োজনীয় পোশাক বিতরণ

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ