শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনে সম্মুখসারির অন্যতম যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক।

রোববার (২১ ডিসেম্বর) সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ওসমান হাদির কবর জিয়ারত করতে যান।

এ সময় মাওলানা মামুনুল হক ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। গত ১৮ ডিসেম্বর রাতে তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে লাখ লাখ মানুষ অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ